ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে তিন শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মহানগরীর জয়নুল আবেদীন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলো, নাসিমের ছেলে সায়েম (৭), রতন মিয়ার ছেলে আহাদ (৭) ও শহীদুল ইসলামের ছেলে জিহাদ (৮)। তারা সবাই ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার শানকিপাড়া এলাকার বাসিন্দা।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. জিয়াউর রহমান বলেন, বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় নগরীর জয়নুল আবেদিন পার্ক এলাকায় তিন শিশুসহ পাঁচজন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে দুপুর ২টায় তিন শিশু নদে ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে উদ্ধার করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ওই তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑